মার্কিন চাপে গাজার রাফা সীমান্ত খুলছে দখলদার ইসরায়েল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে অবশেষে গাজা সীমান্তের রাফা ক্রসিং খুলে দিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম কান-১১ জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্টের চাপের কারণেই এই প্রত্যাশিত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তেল আবিব।
বহির্বিশ্বের সাথে গাজার একমাত্র সংযোগ হিসেবে রাফা ক্রসিংয়ের গুরুত্ব অপরিসীম। চিকিৎসা ও জরুরি প্রয়োজনে হাজার হাজার ফিলিস্তিনি এই পথ দিয়ে মিসরে যাতায়াত করেন। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী ক্রসিংয়ের গাজা সীমান্ত দখল করে নেয় এবং সেখানকার অবকাঠামো ধ্বংস করে দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। এর ফলে গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গাজার সীমান্তের ওপর ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, যা সেখানে মারাত্মক মানবিক সংকট তৈরি করে।

সেনা দখলের পর থেকেই রাফা দিয়ে কোনো ফিলিস্তিনি বাইরে যেতে পারেনি। বর্তমানে অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য মিসর যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েল তা লঙ্ঘন করে আসছিল। এবার মার্কিন প্রশাসনের জোরালো চাপের মুখে এই সীমান্ত খুলে দেওয়া হলে গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও কমার আশা করা যাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন চাপে গাজার রাফা সীমান্ত খুলছে দখলদার ইসরায়েল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে অবশেষে গাজা সীমান্তের রাফা ক্রসিং খুলে দিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম কান-১১ জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্টের চাপের কারণেই এই প্রত্যাশিত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে তেল আবিব।
বহির্বিশ্বের সাথে গাজার একমাত্র সংযোগ হিসেবে রাফা ক্রসিংয়ের গুরুত্ব অপরিসীম। চিকিৎসা ও জরুরি প্রয়োজনে হাজার হাজার ফিলিস্তিনি এই পথ দিয়ে মিসরে যাতায়াত করেন। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী ক্রসিংয়ের গাজা সীমান্ত দখল করে নেয় এবং সেখানকার অবকাঠামো ধ্বংস করে দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। এর ফলে গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গাজার সীমান্তের ওপর ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, যা সেখানে মারাত্মক মানবিক সংকট তৈরি করে।

সেনা দখলের পর থেকেই রাফা দিয়ে কোনো ফিলিস্তিনি বাইরে যেতে পারেনি। বর্তমানে অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য মিসর যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েল তা লঙ্ঘন করে আসছিল। এবার মার্কিন প্রশাসনের জোরালো চাপের মুখে এই সীমান্ত খুলে দেওয়া হলে গাজাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও কমার আশা করা যাচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…