সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড, ইরানে সংঘর্ষ; চীনে জন্মনিয়ন্ত্রণে কর

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১২:১২ এএম
সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড, ইরানে সংঘর্ষ; চীনে জন্মনিয়ন্ত্রণে কর

মাদকবিরোধী অভিযানের কারণে সৌদি আরবে ২০২৫ সালে রেকর্ডসংখ্যক ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। অপরদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে চলতি বছরের ১ জানুয়ারি দুইজন নিহত হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজায় কাজ করা ৩৭টি মানবাধিকার সংস্থার ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। প্যালেস্টাইনি কর্মীদের তথ্য না দিলে এসব সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে, মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনাবাহিনীর হামলায় দুটি নৌকায় থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে।

জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে চীন জন্মনিয়ন্ত্রণ পণ্যের ওপর ১৩ শতাংশ কর আরোপ করেছে, সঙ্গে চাইল্ডকেয়ার সেবাকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এসব ঘটনার মাঝে উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপন করেছে কলকাতা ও পশ্চিমবঙ্গের মানুষ। ছুটির দিনে কেবল ঘোরাফেরায় মেতে উঠেছিলেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...