সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড, চীনে জন্মহার বাড়াতে নতুন পদক্ষেপ

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১২:০৯ এএম
সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড, চীনে জন্মহার বাড়াতে নতুন পদক্ষেপ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে ২০২৫ সালে সৌদি আরবে এক বছরে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম এক বছরে ৩৫৬ জন বন্দির ফাঁসি দেওয়া হলো। অন্যদিকে, জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে চীন নতুন নীতি ঘোষণা করেছে। চলতি বছরের প্রথম দিন থেকেই সেখানে কনডমসহ সব ধরণের জন্মনিয়ন্ত্রণ পণ্যের ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করা হয়েছে, অন্যদিকে শিশু পরিচর্যা সেবাকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এটিই ওই অঞ্চলে চলমান আন্দোলনে প্রথম হতাহতের ঘটনা। যুদ্ধবিধ্বস্ত গাজায় কাজ করা ৩৭টি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। প্যালেস্টাইনি কর্মীদের তথ্য না দিলে এসব সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দখলদার রাষ্ট্রটি। এছাড়া মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনাবাহিনীর হামলায় দুটি নৌকায় থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে।

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে কলকাতা ও পশ্চিমবঙ্গে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন বছরের প্রথম দিনে কর্মব্যস্ততা ভুলে সাধারণ মানুষ ঘুরতে বের হয়েছেন, যার ফলে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের ঢল নেমেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...