গণহত্যায় জড়িত ইসরায়েলি সেনাদের বহুজাতিক পরিচয় ফাঁস
একুশ শতকের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনায় ইসরায়েলি বাহিনীর ভূমিকা নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। গাজায় চলমান এই আগ্রাসনে ইতিমধ্যে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নৃশংস হত্যাযজ্ঞে অংশ নেওয়া সামরিক সদস্যদের মধ্যে একাধিক দেশের পাসপোর্টধারী সেনার উল্লেখযোগ্য উপস্থিতির কথা স্বীকার করেছে তেল আবিব।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, তাদের ৪ হাজার ৪৪০ জন সদস্যের দুটি করে বিদেশি নাগরিকত্ব রয়েছে। এর বাইরেও ১৬২ জন সেনা তিন বা তার চেয়ে বেশি দেশের পাসপোর্ট ব্যবহার করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া সামরিক অভিযানে এই বহুজাতিক সৈন্যরা সরাসরি অংশগ্রহণ করছে।

এমতাবস্থায়, যুদ্ধাপরাধের অভিযোগে এই দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের মাত্রা বৃদ্ধি পেয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। ইতোমধ্যে কানাডা, ব্রিটেন ও বেলজিয়ামে নিজেদের নাগরিকদের সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখতে আইনি অনুসন্ধান শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গণহত্যায় জড়িত ইসরায়েলি সেনাদের বহুজাতিক পরিচয় ফাঁস
একুশ শতকের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনায় ইসরায়েলি বাহিনীর ভূমিকা নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। গাজায় চলমান এই আগ্রাসনে ইতিমধ্যে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নৃশংস হত্যাযজ্ঞে অংশ নেওয়া সামরিক সদস্যদের মধ্যে একাধিক দেশের পাসপোর্টধারী সেনার উল্লেখযোগ্য উপস্থিতির কথা স্বীকার করেছে তেল আবিব।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, তাদের ৪ হাজার ৪৪০ জন সদস্যের দুটি করে বিদেশি নাগরিকত্ব রয়েছে। এর বাইরেও ১৬২ জন সেনা তিন বা তার চেয়ে বেশি দেশের পাসপোর্ট ব্যবহার করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া সামরিক অভিযানে এই বহুজাতিক সৈন্যরা সরাসরি অংশগ্রহণ করছে।

এমতাবস্থায়, যুদ্ধাপরাধের অভিযোগে এই দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের মাত্রা বৃদ্ধি পেয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। ইতোমধ্যে কানাডা, ব্রিটেন ও বেলজিয়ামে নিজেদের নাগরিকদের সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখতে আইনি অনুসন্ধান শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…