স্থিতিশীল বাংলাদেশ চায় ভারত, নতুন সরকারের প্রতি শুভেচ্ছা
বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার গঠনের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় নেতৃত্ব ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারত সবসময় স্থিতিশীলতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কামনা করে বলে জানিয়েছেন ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রোববার এক সরকারি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস তাদের সাথে গভীরভাবে জড়িত। তিনি বলেন, বিভক্ত পরিবারগুলোর পুনর্মিলন ও সীমান্ত সমস্যা সমাধানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। অপরদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, যুদ্ধ ও সংঘাত কেউই চায় না, তাই স্থিতিশীল প্রতিবেশী ভারতের স্বার্থে। তিনি আশা করেন, অতীতের তিক্ততা কাটিয়ে উঠবে দুই দেশ।

এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যায় বিএনপির নেতা তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানান এবং তার কার্যালয়ে উপহার পাঠান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নের পথে বাংলাদেশের পাশে থাকবে ভারত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
স্থিতিশীল বাংলাদেশ চায় ভারত, নতুন সরকারের প্রতি শুভেচ্ছা
বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার গঠনের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় নেতৃত্ব ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারত সবসময় স্থিতিশীলতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কামনা করে বলে জানিয়েছেন ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রোববার এক সরকারি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস তাদের সাথে গভীরভাবে জড়িত। তিনি বলেন, বিভক্ত পরিবারগুলোর পুনর্মিলন ও সীমান্ত সমস্যা সমাধানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। অপরদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, যুদ্ধ ও সংঘাত কেউই চায় না, তাই স্থিতিশীল প্রতিবেশী ভারতের স্বার্থে। তিনি আশা করেন, অতীতের তিক্ততা কাটিয়ে উঠবে দুই দেশ।

এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যায় বিএনপির নেতা তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানান এবং তার কার্যালয়ে উপহার পাঠান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেছেন, গণতন্ত্র ও উন্নয়নের পথে বাংলাদেশের পাশে থাকবে ভারত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…