বিশ্বজুড়ে রোজার সময়সীমা: কোথায় ১৫ ঘণ্টার বেশি, কোথায় কম?
মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র মাস রমজান আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আজ থেকে প্রায় ১,৪০০ বছর আগে এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম ওহি নাজিল হয়েছিল। রোজাদারদের জন্য ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনার এই মাসটি তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের অনন্য সুযোগ বয়ে আনে।
সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়কাল ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে কিছু দেশে এই সময় ১৫ ঘণ্টারও বেশি হতে পারে। ইসলামি ক্যালেন্ডার বা হিজরি সন চন্দ্রভিত্তিক হওয়ায় এবং চন্দ্র বছর সৌর বছরের চেয়ে ১১ দিন ছোট হওয়ায় প্রতি বছর রমজান ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। একই কারণে সূর্যের অবস্থানের পরিবর্তনের ফলে রোজার দৈর্ঘ্যেও ব্যবধান দেখা দেয়।

এবার উত্তর গোলার্ধের বাসিন্দাদের জন্য রোজার সময়সীমা তুলনামূলকভাবে কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় আরও কমতে থাকবে। অপরদিকে, দক্ষিণ গোলার্ধে বসবাসকারীদের রোজার সময় বাড়বে। বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালে ইসলামি বিশ্ব এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হবে, সে বছর একবার নয়, দুইবার রমজান পালিত হবে। ওই বছরের ৫ জানুয়ারি প্রথম রমজান শুরু হবে এবং দ্বিতীয়টি শুরু হবে ২৬ ডিসেম্বর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিশ্বজুড়ে রোজার সময়সীমা: কোথায় ১৫ ঘণ্টার বেশি, কোথায় কম?
মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র মাস রমজান আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আজ থেকে প্রায় ১,৪০০ বছর আগে এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের প্রথম ওহি নাজিল হয়েছিল। রোজাদারদের জন্য ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনার এই মাসটি তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের অনন্য সুযোগ বয়ে আনে।
সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়কাল ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে কিছু দেশে এই সময় ১৫ ঘণ্টারও বেশি হতে পারে। ইসলামি ক্যালেন্ডার বা হিজরি সন চন্দ্রভিত্তিক হওয়ায় এবং চন্দ্র বছর সৌর বছরের চেয়ে ১১ দিন ছোট হওয়ায় প্রতি বছর রমজান ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। একই কারণে সূর্যের অবস্থানের পরিবর্তনের ফলে রোজার দৈর্ঘ্যেও ব্যবধান দেখা দেয়।

এবার উত্তর গোলার্ধের বাসিন্দাদের জন্য রোজার সময়সীমা তুলনামূলকভাবে কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় আরও কমতে থাকবে। অপরদিকে, দক্ষিণ গোলার্ধে বসবাসকারীদের রোজার সময় বাড়বে। বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালে ইসলামি বিশ্ব এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হবে, সে বছর একবার নয়, দুইবার রমজান পালিত হবে। ওই বছরের ৫ জানুয়ারি প্রথম রমজান শুরু হবে এবং দ্বিতীয়টি শুরু হবে ২৬ ডিসেম্বর।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…