বিজ্ঞাপন

ওবামার কঠোর সমালোচনা, রাজনীতিতে ‘ভাঁড়ামি’ চলছে

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১৬ পিএম
ওবামার কঠোর সমালোচনা, রাজনীতিতে ‘ভাঁড়ামি’ চলছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ও স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বর্ণবাদী ভিডিও নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের নাম না নিলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। ওবামা বলেন, আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা বা সৌজন্যবোধ কাজ করত, তা এখন পুরোপুরি বিলুপ্ত।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, সাধারণ আমেরিকানরা এই ধরনের আচরণকে উদ্বেগজনক মনে করলেও সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিভিশনে বর্তমানে কেবল একটি ‘ভাঁড়ামি’ বা ‘ক্লাউন শো’ চলছে। তিনি বর্ণবাদী আক্রমণ বা বিভেদ সৃষ্টিকারী মন্তব্যগুলোকে প্রচার পাওয়ার বা দৃষ্টি ঘোরানোর কৌশল হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণের সময় তিনি এমন অনেক মানুষের দেখা পান যারা এখনও সৌজন্যবোধ, দয়া এবং পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত সপ্তাহে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে ওবামা দম্পতিকে ‘বানর’ হিসেবে চিত্রায়িত করা হয়। ভিডিওটিতে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি তোলা হয়। এটি নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়। রিপাবলিকান পার্টির একমাত্র কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কট এটিকে বর্তমান হোয়াইট হাউসের পক্ষ থেকে করা ‘সবচেয়ে বর্ণবাদী কাজ’ বলে মন্তব্য করেন। যদিও হোয়াইট হাউস শুরুতে এটিকে বিরোধীদের ‘ভুয়া ক্ষোভ’ বলে উড়িয়ে দিয়েছিল, পরে পোস্টটি মুছে ফেলা হয়। একজন কর্মীকে এর জন্য দায়ী করা হয়। ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি ভিডিওর ওই আপত্তিকর অংশটি দেখেননি এবং এর জন্য ক্ষমা চাইতেও অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...