বিজ্ঞাপন

ইমরান খানের চোখের চিকিৎসায় হাসপাতালে স্থানান্তর, নিশ্চিত করলেন মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩১ পিএম
ইমরান খানের চোখের চিকিৎসায় হাসপাতালে স্থানান্তর, নিশ্চিত করলেন মন্ত্রী

দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দি অবস্থায় তার অবনতি হওয়া স্বাস্থ্যের বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের তীব্র চাপের মুখে শনিবার রাতে তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে তার চিকিৎসার বিষয়ে সুপ্রিম কোর্টেও বিস্তারিত প্রতিবেদন পেশ করা হবে।

এর আগে ইমরানের সুচিকিৎসার দাবিতে পাকিস্তানের সংসদ ভবনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তান এবং পিটিআই নেতারা। শুক্রবার জুমার নামাজের পর থেকেই আন্দোলনে অংশ নেন পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী। বিক্ষোভের মুখে পদক্ষেপ নিতে বাধ্য হয় সরকার। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড ইমরানের চোখের আরও পরীক্ষা-নিরীক্ষা করবে।

বিজ্ঞাপন

সংসদ-বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, কারাবন্দি হিসেবে ইমরান খানকে যেসব মানবাধিকার ও সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা নিশ্চিত করবে সরকার। তিনি বলেন, ইমরানের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই তাকে কারাগার থেকে হাসপাতালে সরানো হচ্ছে এবং সব ধরনের চিকিৎসা সেবা তাকে দেওয়া হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...