ল্যারির ১৫ বছর: ব্রিটেনের প্রধানমন্ত্রীদের চেয়েও বেশি আলোচিত ‘রাজনীতিক’
ব্রিটেনের রাজনীতিতে এক অনন্য মাইলফলক স্পর্শ করলো ১০ ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বাসিন্দা ল্যারি। চার পায়ের এই পশু ব্রিটিশ সরকারের প্রধান ইঁদুর শিকারি হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি রোববার ১৫ বছর পূর্ণ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি ছয়জন প্রধানমন্ত্রীর আগমন-প্রস্থান দেখেছেন, যাদের অনেকেই ক্ষমতার মেয়াদ শেষে চলে গেছেন, কিন্তু ল্যারি এখনো নিজের আসনে অটুট রয়েছেন।
২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনের ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে তাকে দত্তক নিয়ে আনেন। ‘চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস’ পদবি ধারণ করা ল্যারির কর্মতালিকায় রয়েছে অতিথিদের স্বাগত জানানো এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন। কূটনৈতিক মহলে তার পরিচিতি বেশ বিস্তৃত; বারাক ওবামার সঙ্গে তার বন্ধুত্ব ছিল জনসমক্ষে আলোচিত। এমনকি ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরকালে ল্যারি প্রেসিডেন্টের সাঁজোয়া গাড়ির নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।

বর্তমানে ল্যারির বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছর। বার্ধক্যের কারণে তিনি একটু ধীর হলেও নিজের এলাকায় টহল দেওয়া বন্ধ করেননি। তিনি এখনো ১০ নম্বরের বিখ্যাত কালো দরজা দিয়ে অতিথিদের আগমন দেখেন এবং জানালার ধারে রেডিয়েটরের ওপর বসেই বিশ্রাম নেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ল্যারির ১৫ বছর: ব্রিটেনের প্রধানমন্ত্রীদের চেয়েও বেশি আলোচিত ‘রাজনীতিক’
ব্রিটেনের রাজনীতিতে এক অনন্য মাইলফলক স্পর্শ করলো ১০ ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বাসিন্দা ল্যারি। চার পায়ের এই পশু ব্রিটিশ সরকারের প্রধান ইঁদুর শিকারি হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি রোববার ১৫ বছর পূর্ণ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি ছয়জন প্রধানমন্ত্রীর আগমন-প্রস্থান দেখেছেন, যাদের অনেকেই ক্ষমতার মেয়াদ শেষে চলে গেছেন, কিন্তু ল্যারি এখনো নিজের আসনে অটুট রয়েছেন।
২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনের ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে তাকে দত্তক নিয়ে আনেন। ‘চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস’ পদবি ধারণ করা ল্যারির কর্মতালিকায় রয়েছে অতিথিদের স্বাগত জানানো এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন। কূটনৈতিক মহলে তার পরিচিতি বেশ বিস্তৃত; বারাক ওবামার সঙ্গে তার বন্ধুত্ব ছিল জনসমক্ষে আলোচিত। এমনকি ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরকালে ল্যারি প্রেসিডেন্টের সাঁজোয়া গাড়ির নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।

বর্তমানে ল্যারির বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছর। বার্ধক্যের কারণে তিনি একটু ধীর হলেও নিজের এলাকায় টহল দেওয়া বন্ধ করেননি। তিনি এখনো ১০ নম্বরের বিখ্যাত কালো দরজা দিয়ে অতিথিদের আগমন দেখেন এবং জানালার ধারে রেডিয়েটরের ওপর বসেই বিশ্রাম নেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…