ল্যারির অটুট রাজত্ব: ছয় প্রধানমন্ত্রীকে দেখেছেন ব্রিটেনের মাউসার
রোববার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটেনের রাজনৈতিক কেন্দ্র ১০ ডাউনিং স্ট্রিটে একটি বিশেষ দিন পালিত হলো। সরকারের আনুষ্ঠানিক ইঁদুর শিকারি বা ‘চিফ মাউসার’ ল্যারি তার কর্মজীবনের ১৫ বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ সময়ে ব্রিটেনে ছয়জন প্রধানমন্ত্রী এসেছেন ও গেছেন, কিন্তু একমাত্র স্থির চিত্র হলো এই বিড়ালটি।
একসময় রাস্তায় ঘুরে বেড়ানো এই ধূসর-সাদা ডোরাকাটা বিড়ালটিকে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরুন ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে দত্তক নিয়ে আনেন। বর্তমানে ল্যারির বয়স প্রায় ১৮ থেকে ১৯ বছর। ইঁদুর শিকার করা তার মূল কাজ হলেও, অতিথিদের স্বাগত জানানো এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করাও তার দায়িত্বের মধ্যে পড়ে।

ল্যারির রয়েছে বিশ্বনেতাদের সঙ্গে বিশেষ পরিচিতি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের সফরকালে ল্যারি তার গাড়ির নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার সাক্ষাৎ পেয়েছেন। আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হতেও তিনি বেশ পছন্দ করেন।
বয়সের ভারে এখন তার চলাফেরা কিছুটা ধীর হলেও দায়িত্ব পালনে তিনি আগের মতোই সক্রিয়। ১০ ডাউনিং স্ট্রিটের জানালার ধারে রেডিয়েটরের ওপর বিশ্রাম নেওয়া তার প্রিয় সময় হলেও, নিজ এলাকায় টহল দেওয়া বন্ধ করেননি এই পোষা প্রাণীটি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ল্যারির অটুট রাজত্ব: ছয় প্রধানমন্ত্রীকে দেখেছেন ব্রিটেনের মাউসার
রোববার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটেনের রাজনৈতিক কেন্দ্র ১০ ডাউনিং স্ট্রিটে একটি বিশেষ দিন পালিত হলো। সরকারের আনুষ্ঠানিক ইঁদুর শিকারি বা ‘চিফ মাউসার’ ল্যারি তার কর্মজীবনের ১৫ বছর পূর্ণ করেছে। এই দীর্ঘ সময়ে ব্রিটেনে ছয়জন প্রধানমন্ত্রী এসেছেন ও গেছেন, কিন্তু একমাত্র স্থির চিত্র হলো এই বিড়ালটি।
একসময় রাস্তায় ঘুরে বেড়ানো এই ধূসর-সাদা ডোরাকাটা বিড়ালটিকে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ড্যাভিড ক্যামেরুন ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে দত্তক নিয়ে আনেন। বর্তমানে ল্যারির বয়স প্রায় ১৮ থেকে ১৯ বছর। ইঁদুর শিকার করা তার মূল কাজ হলেও, অতিথিদের স্বাগত জানানো এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করাও তার দায়িত্বের মধ্যে পড়ে।

ল্যারির রয়েছে বিশ্বনেতাদের সঙ্গে বিশেষ পরিচিতি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের সফরকালে ল্যারি তার গাড়ির নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার সাক্ষাৎ পেয়েছেন। আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হতেও তিনি বেশ পছন্দ করেন।
বয়সের ভারে এখন তার চলাফেরা কিছুটা ধীর হলেও দায়িত্ব পালনে তিনি আগের মতোই সক্রিয়। ১০ ডাউনিং স্ট্রিটের জানালার ধারে রেডিয়েটরের ওপর বিশ্রাম নেওয়া তার প্রিয় সময় হলেও, নিজ এলাকায় টহল দেওয়া বন্ধ করেননি এই পোষা প্রাণীটি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…