বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২০ পিএম
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এবং দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। প্রতিবেশী দেশ হিসেবে ভারত তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, প্রধানমন্ত্রীর পরিবর্তে স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই অনুষ্ঠানে অংশ নেবেন।

বিজ্ঞাপন

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের এই দুই শীর্ষ কর্মকর্তার উপস্থিতি ঢাকা ও দিল্লির মধ্যে বর্তমান সম্পর্কের ধারাবাহিকতার বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...