বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীদের এসে-যাওয়া, অটুট ল্যারির ১৫ বছরের রাজত্ব

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৯ পিএম
প্রধানমন্ত্রীদের এসে-যাওয়া, অটুট ল্যারির ১৫ বছরের রাজত্ব

যুক্তরাজ্যের রাজনীতিতে প্রধানমন্ত্রীদের আসা-যাওয়ার ধারা অব্যাহত থাকলেও ১০ ডাউনিং স্ট্রিটের এক বিশেষ বাসিন্দা গত ১৫ বছর ধরে অটুট রয়েছেন। ব্রিটিশ সরকারের প্রধান ইঁদুর শিকারি বিড়াল ল্যারি আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) তার কর্মজীবনের এই দীর্ঘ পথ পাড়ি দিলো। এই সময়ের মধ্যে ছয়জন প্রধানমন্ত্রী বদল হয়েছেন, তবে এই ধূসর-সাদা ডোরাকাটা বিড়ালটির জনপ্রিয়তা ও প্রভাব কমেনি একটুও।

২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনের ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে তাকে দত্তক নিয়ে আনেন। রাস্তায় ঘুরে বেড়ানো এই বিড়ালটিকে তখন ‘চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ল্যারির দায়িত্বের মধ্যে শুধু ইঁদুর ধরা নয়, সরকারি অতিথিদের স্বাগত জানানো এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করাও অন্তর্ভুক্ত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো বিশ্বনেতাদের সাথেও তাকে দেখা গেছে।

বিজ্ঞাপন

বর্তমানে ল্যারির বয়স প্রায় ১৮ থেকে ১৯ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি এখন একটু ধীরগতির হলেও নিজের এলাকায় টহল দিতে ভোলেন না। কাজের ফাঁকে তাকে প্রায়শই ১০ ডাউনিং স্ট্রিটের বিখ্যাত কালো দরজার ভেতরে রেডিয়েটরের ওপর বিশ্রাম নিতে দেখা যায়। ইঁদুর ধরার দক্ষতা নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন, ক্যামেরাবন্দি হওয়ার ক্ষেত্রে তিনি এখনও সবার চেয়ে এগিয়ে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...