রমজান উপলক্ষে আরব আমিরাতে কমলো কর্মঘণ্টা, জানুন বিস্তারিত
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটির বেসরকারি খাতে কর্মরত কর্মীদের জন্য দৈনিক কাজের সময় দুই ঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে। সাধারণত দেশটিতে ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করতে হলেও রমজানে তা কমিয়ে আনা হবে। একইসঙ্গে, নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (মোহরে)।
এই সিদ্ধান্তের আওতায় সরকারি খাতের কর্মঘণ্টাও পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কাঠামো অনুযায়ী ফ্লেক্সিবল বা দূরবর্তী কর্মপদ্ধতি অবলম্বন করতে পারবে।

কর্মঘণ্টা হ্রাসের ফলে কর্মীরা তাদের পরিবার ও পরিজনদের সাথে বেশি সময় কাটাতে পারবেন এবং ধর্মীয় আনুগত্য ও আত্মচিন্তায় মনোযোগ দিতে পারবেন। মানবসম্পদ বিশেষজ্ঞদের মতে, কম সময়ে কাজ করলেও তা কর্মীদের দক্ষতা ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে, যা রমজানের আধ্যাত্মিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
রমজান উপলক্ষে আরব আমিরাতে কমলো কর্মঘণ্টা, জানুন বিস্তারিত
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটির বেসরকারি খাতে কর্মরত কর্মীদের জন্য দৈনিক কাজের সময় দুই ঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে। সাধারণত দেশটিতে ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করতে হলেও রমজানে তা কমিয়ে আনা হবে। একইসঙ্গে, নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (মোহরে)।
এই সিদ্ধান্তের আওতায় সরকারি খাতের কর্মঘণ্টাও পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কাঠামো অনুযায়ী ফ্লেক্সিবল বা দূরবর্তী কর্মপদ্ধতি অবলম্বন করতে পারবে।

কর্মঘণ্টা হ্রাসের ফলে কর্মীরা তাদের পরিবার ও পরিজনদের সাথে বেশি সময় কাটাতে পারবেন এবং ধর্মীয় আনুগত্য ও আত্মচিন্তায় মনোযোগ দিতে পারবেন। মানবসম্পদ বিশেষজ্ঞদের মতে, কম সময়ে কাজ করলেও তা কর্মীদের দক্ষতা ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে, যা রমজানের আধ্যাত্মিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…