বিজ্ঞাপন

চোখের দৃষ্টিশক্তি নিয়ে শঙ্কা, ইমরানের চিকিৎসার দাবিতে পার্লামেন্টে বিরোধীরা

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৬ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উন্নত চিকিৎসার দাবিতে ইসলামাবাদের পার্লামেন্ট ভবনে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিরোধী দলগুলো। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকা এই পিটিআই নেতার শারীরিক অবস্থার অবনতি এবং চোখের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই কর্মসূচি চলছে। ব্যারিস্টার গহর আলী খান এবং টিটিএপি চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাইয়ের নেতৃত্বে বিরোধী নেতারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন।

সুপ্রিম কোর্টে দাখিল করা মেডিকেল রিপোর্টের বরাত দিয়ে বিক্ষোভকারীরা জানিয়েছেন, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি এখন মাত্র ১৫ শতাংশ কার্যকর। এমন পরিস্থিতিতে তাকে অবিলম্বে রাজধানীর শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে বলে তারা জোর দাবি জানিয়েছেন। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, পার্লামেন্ট এলাকাটি কার্যত কারাগারে পরিণত হয়েছে এবং পুলিশ ভেতরে খাবার বা নাশতা প্রবেশ করতে বাধা দিচ্ছে।

বিজ্ঞাপন

এই আন্দোলনে সংহতি জানিয়েছে আওয়াম পাকিস্তান দলও। সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে তারা এই কর্মসূচিতে যোগ দেবে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতির চেয়ে ইমরান খানের স্বাস্থ্য এখন তার কাছে অধিক গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...