বিজ্ঞাপন

১৭ বছর পর ক্ষমতায় বিএনপি, জাতিসংঘের অভিনন্দন

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:০৪ এএম
১৭ বছর পর ক্ষমতায় বিএনপি, জাতিসংঘের অভিনন্দন

প্রায় দুই দশক পর বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায় সূচিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে গেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ সময় পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় জাতিয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

নির্বাচনি ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে জামায়াতে ইসলামী জোট ৭৭টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন। তবে রাজপথের শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাত্র ৬টি আসনে জয় পেয়ে হতাশ করেছে। এই নির্বাচনের মাধ্যমে প্রায় ১৭ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বিএনপি।

বিজ্ঞাপন

নির্বাচন শেষে জাতিসংঘ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কোনো ক্ষেত্রে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘের সংঘাত নিরসনে ভূমিকার সমালোচনা করেছেন। অন্যদিকে, ভারতীয় জনতা যুব মোর্চার বিরুদ্ধে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে, এমন সময় সন্দীপ চক্রবর্তীকে ঢাকায় পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে পারে নয়াদিল্লি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...