জনসংখ্যা ভারসাম্যে হিন্দুদের তিন সন্তান নেওয়ার পরামর্শ
জনসংখ্যার অসামঞ্জস্য ঠিক করতে হিন্দু সম্প্রদায়কে অন্তত দুই থেকে তিনটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এক সন্তানের নীতি থেকে সরে এসে সন্তান জন্মদানের হার বাড়াতে হবে। তিনি মুসলিম সম্প্রদায়কেও সাত-আটটি সন্তান না নেওয়ার অনুরোধ জানান।
মুখ্যমন্ত্রী দাবি করেন, সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে জন্মহার তুলনামূলকভাবে বেশি, যেখানে হিন্দু সমাজে এই হার কমছে। তিনি বলেন, হিন্দু সমাজের ভবিষ্যৎ ও দেখাশোনার কথা ভেবে তাদের বেশি সন্তান নেওয়া উচিত। তবে মুসলিমদের জন্য তিনি বড় পরিবারের পরিকল্পনার বিরুদ্ধে মত প্রকাশ করেন।

গত ২৭ ডিসেম্বর হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেছিলেন, ২০২৭ সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশে পৌঁছাতে পারে। তার মতে, তার রাজনৈতিক জীবনের শুরুতে এই জনসংখ্যা ছিল ২১ শতাংশ, যা ২০১১ সালে ৩১ শতাংশে দাঁড়ায়। তিনি আশঙ্কা করেন, জনসংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়ে গেলে উত্তর-পূর্ব ভারত বাংলাদেশের দখলে চলে যেতে পারে এবং আসামি জনগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জনসংখ্যা ভারসাম্যে হিন্দুদের তিন সন্তান নেওয়ার পরামর্শ
জনসংখ্যার অসামঞ্জস্য ঠিক করতে হিন্দু সম্প্রদায়কে অন্তত দুই থেকে তিনটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এক সন্তানের নীতি থেকে সরে এসে সন্তান জন্মদানের হার বাড়াতে হবে। তিনি মুসলিম সম্প্রদায়কেও সাত-আটটি সন্তান না নেওয়ার অনুরোধ জানান।
মুখ্যমন্ত্রী দাবি করেন, সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে জন্মহার তুলনামূলকভাবে বেশি, যেখানে হিন্দু সমাজে এই হার কমছে। তিনি বলেন, হিন্দু সমাজের ভবিষ্যৎ ও দেখাশোনার কথা ভেবে তাদের বেশি সন্তান নেওয়া উচিত। তবে মুসলিমদের জন্য তিনি বড় পরিবারের পরিকল্পনার বিরুদ্ধে মত প্রকাশ করেন।

গত ২৭ ডিসেম্বর হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেছিলেন, ২০২৭ সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশে পৌঁছাতে পারে। তার মতে, তার রাজনৈতিক জীবনের শুরুতে এই জনসংখ্যা ছিল ২১ শতাংশ, যা ২০১১ সালে ৩১ শতাংশে দাঁড়ায়। তিনি আশঙ্কা করেন, জনসংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়ে গেলে উত্তর-পূর্ব ভারত বাংলাদেশের দখলে চলে যেতে পারে এবং আসামি জনগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…