ভূমধ্যসাগরে জাহাজ আটকাতে অভিবাসন নীতি কঠোর করল ইতালি

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৯ এএম
ভূমধ্যসাগরে জাহাজ আটকাতে অভিবাসন নীতি কঠোর করল ইতালি

ইতালির ডানপন্থী সরকার মধ্যভূমধ্যসাগরে অভিবাসীবাহী জাহাজ আটকানোর ক্ষমতা রেখে একটি নতুন খসড়া আইনের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটির জলসীমায় অননুমোদিত প্রবেশরোধ করা সহজ হবে এবং অভিবাসী প্রবাহের চাপ মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পথ সুগম হলো।

মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সামুদ্রিক পথে অভিবাসীদের ঢলের কারণে ইতালি বিশেষ চাপের মধ্যে রয়েছে। নতুন এই আইনের আওতায় ইতালির জলসীমায় প্রবেশ করতে বাধা দেওয়া জাহাজগুলোকে আলবেনিয়ায় স্থানান্তর করার পাশাপাশি সেখানে আশ্রয় প্রক্রিয়া কেন্দ্র পুনরায় চালুর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট অন্য দেশগুলোর সাথে চুক্তি থাকলে অভিবাসীদের সেখানেও পাঠানো যাবে।

আইনটি কার্যকর হলে নিয়ম ভঙ্গকারীদের জরিমানা বা নৌকা বাজেয়াপ্ত করা হতে পারে। প্রাথমিকভাবে ৩০ দিনের নৌ-অবরোধ সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। সীমান্ত নজরদারি আরও কঠোর করার পাশাপাশি এই পদক্ষেপ বেসরকারি উদ্ধারকারী সংস্থাগুলোর ওপর অতিরিক্ত নজর রাখার ইঙ্গিত দিচ্ছে। তবে এই খসড়া আইন বাস্তবায়িত হতে হলে সংসদের উভয় কক্ষে এর অনুমোদন প্রয়োজন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...