দুই প্রতিবেশীর মধ্যে চল্লিশ বছর ধরে চলছে পরমাণু তালিকা বিনিময়
দ্বিপাক্ষিক সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যেও বৃহস্পতিবার নিজেদের পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত এবং পাকিস্তান। গত ১ জানুয়ারি নয়াদিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক পর্যায়ে এই তথ্য আদান-প্রদান করা হয়। পারমাণবিক চুক্তির অংশ হিসেবে দুই দেশই প্রতিবছরের প্রথম দিনে এই তথ্য শেয়ার করে থাকে।
১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এর মূল উদ্দেশ্য হলো যেকোনো পরিস্থিতিতে একে অপরের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ থেকে বিরত থাকা। ১৯৯২ সাল থেকে শুরু করে টানা ৩৪ বছর ধরে এই নিয়ম অক্ষুণ্ণ রেখেছে দুই প্রতিবেশী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আক্রমণ নিষিদ্ধকরণ চুক্তি অনুযায়ী এই তালিকা বিনিময় সম্পন্ন হয়েছে।

চুক্তির আওতায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গবেষণাগার, জ্বালানি উৎপাদন ইউনিট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্ট এবং তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণাগারগুলোর অবস্থান তুলে ধরা হয়। দুই দেশই এসব স্থাপনার সুনির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ একে অপরকে জানিয়ে দেয় যাতে কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি না হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দুই প্রতিবেশীর মধ্যে চল্লিশ বছর ধরে চলছে পরমাণু তালিকা বিনিময়
দ্বিপাক্ষিক সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যেও বৃহস্পতিবার নিজেদের পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত এবং পাকিস্তান। গত ১ জানুয়ারি নয়াদিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক পর্যায়ে এই তথ্য আদান-প্রদান করা হয়। পারমাণবিক চুক্তির অংশ হিসেবে দুই দেশই প্রতিবছরের প্রথম দিনে এই তথ্য শেয়ার করে থাকে।
১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এর মূল উদ্দেশ্য হলো যেকোনো পরিস্থিতিতে একে অপরের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ থেকে বিরত থাকা। ১৯৯২ সাল থেকে শুরু করে টানা ৩৪ বছর ধরে এই নিয়ম অক্ষুণ্ণ রেখেছে দুই প্রতিবেশী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আক্রমণ নিষিদ্ধকরণ চুক্তি অনুযায়ী এই তালিকা বিনিময় সম্পন্ন হয়েছে।

চুক্তির আওতায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গবেষণাগার, জ্বালানি উৎপাদন ইউনিট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্ট এবং তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণাগারগুলোর অবস্থান তুলে ধরা হয়। দুই দেশই এসব স্থাপনার সুনির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ একে অপরকে জানিয়ে দেয় যাতে কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি না হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…