বিজ্ঞাপন

জাতীয় সড়কেই জরুরি অবতরণ মোদীর বিমানের, আসামে নতুন ইএলএফ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০০ পিএম
জাতীয় সড়কেই জরুরি অবতরণ মোদীর বিমানের, আসামে নতুন ইএলএফ

আসামের মোরান বাইপাসে অবস্থিত ৩৭ নম্বর জাতীয় সড়কে শনিবার (১৪ ফেব্রুয়ারি) অবিশ্বাস্য এক দৃশ্যের অবতারণা ঘটল। ভারতীয় বিমান বাহিনীর একটি সি-১৩০জে হারকিউলিস বিমানে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহাসড়কে অবতরণ করেন। তবে এটি কোনো দুর্ঘটনাজনিত জরুরি অবতরণ ছিল না, বরং ওই মহাসড়কের ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি’ বা ইএলএফ-এর কার্যকারিতা যাচাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত মোরান বাইপাসের ৪.২ কিলোমিটার লম্বা অংশটি এমনভাবে তৈরি করা হয়েছে যা যুদ্ধকালীন বা দুর্যোগের সময় রানওয়ে হিসেবে কাজ করতে সক্ষম। এখানে ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন পর্যন্ত ওজনের পরিবহন বিমান নিরাপদে অবতরণ করতে পারে। নরেন্দ্র মোদী এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, এই সুবিধা দুর্যোগকালীন সময়ে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

২০২১ সালে রাজস্থানের পর এটিই ভারতের দ্বিতীয় এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ইএলএফ। এই মহাসড়ক বিশেষ করে দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। অবতরণের পর প্রধানমন্ত্রী মোদী প্রায় ৪০ মিনিট ধরে একটি চোখধাঁধানো এয়ার শো উপভোগ করেন, যেখানে দেশীয় তৈরি তেজস, সুখোই এবং রাফাল যুদ্ধবিমান তাদের সামরিক সক্ষমতার ঝলক তুলে ধরে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...