পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ: সত্য নাকি সাজানো নাটক?

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ৯:৫৩ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ এনেছে মস্কো। নভগোরোড অঞ্চলের লেক ভালদাইয়ের কাছে অবস্থিত এই বাসভবনটিতে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কিয়েভের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ইউক্রেন।

রুশ সামরিক বাহিনীর মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ জানিয়েছেন, ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে ৯১টি ড্রোন উৎক্ষেপণ করা হলেও সেগুলোকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা একে রাশিয়ার সাজানো নাটক বলে অভিহিত করেছেন এবং এর পেছনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই বলে দাবি করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-ও মনে করে, পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলা হয়নি, তবে ওই এলাকায় অন্য কোনো সামরিক লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ হতে পারে।

চলমান শান্তি আলোচনার পথ রুদ্ধ করতেই মস্কো এই কাল্পনিক হামলার গল্প তৈরি করেছে বলে মনে করছে কিয়েভ। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নববর্ষের প্রাক্কালে তিনি উভয় পক্ষকে সংয়ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে কূটনীতির পথেই এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...