পুনের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, পতাকা অবমাননা
ভারতের পুনেতে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজি-ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে (এমআইটি-ডব্লিউপিইউ) এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) কর্মীরা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খাবারের স্টল ভাঙচুর করেছে। ঘটনার তিন দিন পার হলেও এখনো পুলিশ কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি।
জানা গেছে, ‘ওয়ান ওয়ার্ল্ড, ম্যানি কালচারস, ওয়ান সেলিব্রেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। অভিযোগ রয়েছে, বিজেওয়াইএম কর্মীরা কোনো প্রবেশপত্র বা আইডি কার্ড ছাড়াই ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করেন। এমনকি স্টল ভাঙচুরের পরদিন ক্যাম্পাসের বাইরে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর পা দিয়ে অবমাননাকর আচরণ করা হয়।

সাংস্কৃতিক মিলনমেলার এই আয়োজনে এমন হামলার ঘটনা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পুনের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, পতাকা অবমাননা
ভারতের পুনেতে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজি-ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে (এমআইটি-ডব্লিউপিইউ) এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) কর্মীরা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খাবারের স্টল ভাঙচুর করেছে। ঘটনার তিন দিন পার হলেও এখনো পুলিশ কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি।
জানা গেছে, ‘ওয়ান ওয়ার্ল্ড, ম্যানি কালচারস, ওয়ান সেলিব্রেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। অভিযোগ রয়েছে, বিজেওয়াইএম কর্মীরা কোনো প্রবেশপত্র বা আইডি কার্ড ছাড়াই ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করেন। এমনকি স্টল ভাঙচুরের পরদিন ক্যাম্পাসের বাইরে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর পা দিয়ে অবমাননাকর আচরণ করা হয়।

সাংস্কৃতিক মিলনমেলার এই আয়োজনে এমন হামলার ঘটনা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…