বিজ্ঞাপন

বিমানের টয়লেটে ‘বোমা’ চিরকুট, কলকাতা বিমানবন্দরে তোলপাড়

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৫ পিএম
বিমানের টয়লেটে ‘বোমা’ চিরকুট, কলকাতা বিমানবন্দরে তোলপাড়

কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলংগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট থেকে ‘বোমা আছে’ লেখা একটি চিরকুট উদ্ধার করেন কেবিন ক্রুরা।

প্রাথমিকভাবে ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে ফ্লাইটটি উড়ানের কথা থাকলেও বোর্ডিংয়ের সময় এই ঘটনা ধরা পড়ায় তা স্থগিত করা হয়। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে এনে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। পরে সম্পূর্ণ বিমানটি তল্লাশি করা হলেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি না থাকায় দুপুর ১টা ৩৩ মিনিটে ওই ফ্লাইটটি শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তবে কীভাবে এই চিরকুটটি বিমানের ভেতর এলো তা খতিয়ে দেখতে এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...