বিজ্ঞাপন

মাঝ আকাশে বিস্ফোরণ: নাইজেরিয়ার বিমানের নিরাপদ অবতরণ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০৮ পিএম
মাঝ আকাশে বিস্ফোরণ: নাইজেরিয়ার বিমানের নিরাপদ অবতরণ

নাইজেরিয়ার আকাশসীমায় উড়ন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে ভয়াবহ বিস্ফোরণ ঘটলেও প্রাণে বেঁচে গেছেন সব আরোহী। পাইলটের বিচক্ষণতায় বিপদগ্রস্ত বোয়িং উড়োজাহাজটি প্রতিবেশী দেশ বেনিনে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এরিক এয়ারের ওই বিমানে চালক ও ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, বুধবার সকালে লাগোসের মুরতালা মুহাম্মদ বিমানবন্দর থেকে পোর্ট হারকোর্টের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ২৭ হাজার ফুট উচ্চতায় ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তবে পাইলট মাথা ঠান্ডা রেখে সকাল ৮টা ৫ মিনিটে জরুরি অবতরণে সফল হন।

বিজ্ঞাপন

বেনিন বিমানবন্দরের প্রকৌশলীদের প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, ইঞ্জিনের কয়েকটি ব্লেড ভেঙে গিয়ে যন্ত্রাংশটির অভ্যন্তরীণ ক্ষতি হয়েছে, যা এই বিস্ফোরণের কারণ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এরিক এয়ার জানিয়েছে, নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে তারা যৌথভাবে দুর্ঘটনার মূল কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...