বিজ্ঞাপন

সঙ্কটগ্রস্ত কিউবার তেল শোধনাগারে আগুন, নিয়ন্ত্রণে দমকল

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৪ পিএম
সঙ্কটগ্রস্ত কিউবার তেল শোধনাগারে আগুন, নিয়ন্ত্রণে দমকল

তীব্র জ্বালানি সঙ্কটের মধ্যে কিউবার রাজধানী হাভানার নিকো লোপেজ তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শোধনাগার থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়া দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ। কিউবার জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলার সাথে তেল বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় কিউবা বর্তমানে চরম জ্বালানি সঙ্কটের মুখোমুখি। এর আগে দক্ষিণ আমেরিকার দেশটি প্রতিদিন গড়ে ৩৫ হাজার ব্যারেল তেল সরবরাহ করত। ওয়াশিংটন এখন কিউবায় জ্বালানি সরবরাহকারী জাহাজ জব্দ করছে এবং অন্যান্য দেশকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবান নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন—হয় আপোষে আসুন, নয়তো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

জ্বালানি সংকটের প্রভাবে কিউবার দৈনন্দিন জীবন অচল হয়ে পড়েছে। হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থায় বিদ্যুৎ সংকট ভয়াবহ প্রভাব ফেলছে এবং বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মার্কিন নিষেধাজ্ঞাকে ‘একতরফা অর্থনৈতিক জবরদস্তি’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, বৃহস্পতিবার মেক্সিকোর দুটি জাহাজ ৮০০ টন ত্রাণ নিয়ে হাভানা বে-তে পৌঁছেছে। তবে ১৯৬০ সাল থেকে চলে আসা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও কিউবার নেতৃত্ব আপোষ না করার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...