বিজ্ঞাপন

যুদ্ধকবলিত ইয়েমেনকে নিরাপদ দাবি ট্রাম্পের, শরণার্থীদের বিতারণ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২:২২ পিএম
যুদ্ধকবলিত ইয়েমেনকে নিরাপদ দাবি ট্রাম্পের, শরণার্থীদের বিতারণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনি নাগরিকদের জন্য সাময়িক সুরক্ষা মর্যাদা (টিপিএস) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান ক্রিস্টি নোম এই ঘোষণা দেন। এর ফলে আমেরিকায় বসবাসরত অন্তত এক হাজার ইয়েমেনি শরণার্থীকে আগামী ৬০ দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে, অন্যথায় তাদের বিতাড়িত করা হবে।

ক্রিস্টি নোম দাবি করেছেন, ইয়েমেনের পরিস্থিতি এখন টিপিএস দেওয়ার মতো নয় এবং এটি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে জাতীয় স্বার্থের পরিপন্থী। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে নিরাপদ দাবি করা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। দেশটিতে এখনও সংঘাত চলছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর নিজেই সেখানে সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে ভ্রমণ সতর্কতা জারি করে রেখেছে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের ফলে প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি নাগরিক মারাত্মক বিপাকে পড়েছেন, যারা ২০১৫ সাল থেকে চলা গৃহযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। প্রশাসন জানিয়েছে, যারা নিজের ইচ্ছায় ফিরে যাবেন তাদের ২ হাজার ৬০০ ডলারের আর্থিক সহায়তা এবং বিমানের টিকিট দেওয়া হবে।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করছেন। এর আগে ভেনেজুয়েলা, হাইতি, সোমালিয়া ও ইউক্রেনসহ একাধিক দেশের নাগরিকদের এই সুরক্ষা বাতিল করা হয়েছে। বর্তমানে ১৯টি মুসলিম ও আফ্রিকান দেশের ওপর পূর্ণ এবং আরও ২৯টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...