বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছেন ইয়েমেনিরা, ৬০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২:১৯ পিএম
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছেন ইয়েমেনিরা, ৬০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনি শরণার্থীদের জন্য বর্তমান সুরক্ষা মর্যাদা বা ‘টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস’ (টিপিএস) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এক বিবৃতিতে জানান, ইয়েমেনের পরিস্থিতি এখন নিরাপদ বলে বিবেচিত হওয়ায় তাদের আর এই সুবিধা দেওয়া হবে না। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় এক হাজার ইয়েমেনিকে আগামী ৬০ দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে, অন্যথায় তাদের গ্রেফতার করে দেশ থেকে বের করে দেওয়া হবে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ বলে দাবি করা হলেও, বিশ্লেষকদের মতে এটি ইয়েমেনের বাস্তব অবস্থার সঙ্গে সাংঘর্ষিক। ২০১৫ সাল থেকে চলা গৃহযুদ্ধের কারণে ইয়েমেন এখনও বিধ্বস্ত এবং খোদ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সেখানে ভ্রমণে সতর্কতা জারি করে রেখেছে। তবুও মার্কিন সরকার যারা স্বেচ্ছায় দেশে ফিরে যাবে, তাদের প্রলোভন হিসেবে বিমানের টিকিট ও ২,৬০০ ডলারের ‘এক্সিট বোনাস’ প্রদানের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্পের এই কঠোর পদক্ষেপের ফলে রমজানের আগেই প্রায় ১,৪০০ ইয়েমেনি নাগরিক মারাত্মক সংকটের মুখোমুখি হতে পারেন। এর আগে ভেনেজুয়েলা, হাইতি, সোমালিয়া ও ইউক্রেনের নাগরিকদেরও একই সুরক্ষা মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমানে মার্কিন প্রশাসন ১৯টি মুসলিম ও আফ্রিকান দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আরও ২৯টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা কার্যকর রেখেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...