সীমান্ত প্রতিরক্ষায় জোর, রাশিয়ার কাছ থেকে ২৮৮টি এস-৪০০ কিনছে ভারত
নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রায় ১০ হাজার কোটি রুপি ব্যয়ের এই সংক্রান্ত প্রস্তাবে প্রয়োজনীয়তার অনুমোদন (এওএন) দিয়েছে দেশটির প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসসি)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ড্রোন হামলা প্রতিহত করতে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশাল ক্ষেপণাস্ত্র বহর যোগ করতে চায় নয়াদিল্লি। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার এবং ১৬৮টি দীর্ঘ-পাল্লার মিসাইল রয়েছে। এই রুশ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সশস্ত্র ড্রোন ও কামিকাজে ড্রোন ঠেকাতে অত্যন্ত কার্যকর বলে মনে করছে ভারতীয় বিমানবাহিনী। এছাড়াও দুই স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্যান্টসির সিস্টেম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে প্রায় ৩.৬০ লাখ কোটি রুপির অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মাল্টি–রোল ফাইটার এয়ারক্রাফট (এমআরএএফএ), রাফালে যুদ্ধবিমান এবং কমব্যাট ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য। এওএন মিলে গেলেই রুশ প্রতিষ্ঠানের সঙ্গে মূল্য আলোচনা শুরু হবে এবং চূড়ান্ত আর্থিক অনুমোদনের পর ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সিল মোহর এলেই এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত কেনা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সীমান্ত প্রতিরক্ষায় জোর, রাশিয়ার কাছ থেকে ২৮৮টি এস-৪০০ কিনছে ভারত
নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রায় ১০ হাজার কোটি রুপি ব্যয়ের এই সংক্রান্ত প্রস্তাবে প্রয়োজনীয়তার অনুমোদন (এওএন) দিয়েছে দেশটির প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসসি)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ড্রোন হামলা প্রতিহত করতে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশাল ক্ষেপণাস্ত্র বহর যোগ করতে চায় নয়াদিল্লি। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার এবং ১৬৮টি দীর্ঘ-পাল্লার মিসাইল রয়েছে। এই রুশ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সশস্ত্র ড্রোন ও কামিকাজে ড্রোন ঠেকাতে অত্যন্ত কার্যকর বলে মনে করছে ভারতীয় বিমানবাহিনী। এছাড়াও দুই স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্যান্টসির সিস্টেম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে প্রায় ৩.৬০ লাখ কোটি রুপির অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মাল্টি–রোল ফাইটার এয়ারক্রাফট (এমআরএএফএ), রাফালে যুদ্ধবিমান এবং কমব্যাট ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য। এওএন মিলে গেলেই রুশ প্রতিষ্ঠানের সঙ্গে মূল্য আলোচনা শুরু হবে এবং চূড়ান্ত আর্থিক অনুমোদনের পর ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সিল মোহর এলেই এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত কেনা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…