বিজ্ঞাপন

মাদুরোকে হটিয়ে ভেনেজুয়েলায় যাচ্ছেন ট্রাম্প, তেল নিয়ন্ত্রণে মার্কিন জোর

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১:০১ পিএম
মাদুরোকে হটিয়ে ভেনেজুয়েলায় যাচ্ছেন ট্রাম্প, তেল নিয়ন্ত্রণে মার্কিন জোর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন। সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসার এক মাস পর এই সফরের কথা জানালেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং তেল খাতে দুই দেশ নিবিড়ভাবে কাজ করছে।

মাদুরো অপসারণের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ডেলসি রদ্রিগেজের সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ওয়াশিংটন ইতিমধ্যেই কারাকাসের বর্তমান প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং তারা দায়িত্ব যথাযথভাবে পালন করছে। ট্রাম্প আরও জানান, দ্বি-পক্ষীয় সম্পর্ককে তিনি পূর্ণ ১০ নম্বর দেবেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হানা দিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে আদালতে বিচারের প্রস্তুতি চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল সম্পদ এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে এবং সেখানকার তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলোকে প্রাধান্য দেওয়া হবে।

বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। দেশটির খনিজ সম্পদে প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুদ রয়েছে, যা বিশ্বের মোট ভাণ্ডারের এক-পঞ্চমাংশ। এছাড়াও দেশটিতে রয়েছে বিশাল স্বর্ণের মজুদ। ২০১৬ সালে মাদুরোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেও, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...