বিজ্ঞাপন

তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন, নীতি বদলালো দিল্লি?

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯ পিএম
তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন, নীতি বদলালো দিল্লি?

বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরপরই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একাধিক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানান তিনি। এরপর তিনি সরাসরি ফোন করেও তারেক রহমানের সাথে কথা বলেন। মোদি তার বার্তায় বলেন, ‘সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে উষ্ণ অভিনন্দন। এই জয় দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে।’

ভূ-রাজনৈতিক মহল মনে করছে, তারেক রহমানের প্রতি এমন উষ্ণতা ভারতের পক্ষ থেকে এর আগে কখনও দেখা যায়নি। অতীতে দিল্লি তারেক রহমানের প্রতি বেশ শীতল মনোভাব দেখিয়েছে এবং তার কূটনৈতিক সম্পর্কের তীর কোনো সাড়া দেয়নি। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী বিএনপি সরকারই ভারতের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দেখা দিয়েছে। এই উপলব্ধি থেকেই দিল্লি তাদের পুরনো অনীহা ভুলে ‘ডিপ্লোম্যাটিক ইউটার্ন’ নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এমনকি বার্তাটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য মোদি প্রায় আধা ঘণ্টা পর সেটি বাংলা ভাষাতেও পোস্ট করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পর নতুন নির্বাচিত সরকারের আগমনকে ভারত স্বাগত জানালেও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তারা আলাদা অবস্থানেই থাকবে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত না হলে সে দেশের সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন হবে। এদিকে, ফলাফল প্রকাশের পর প্রথম বিশ্বনেতা হিসেবে বিজয়ী দলকে অভিনন্দন জানানোর ঘটনাটি মনমোহন সিং থেকে শুরু করে নরেন্দ্র মোদি—যিনিই ভারতের ক্ষমতায় থাকুন না কেন—তারা সবসময় এই প্রথা মেনে এসেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...