তারেককে ফোন ও অভিনন্দন, দিল্লির নীতির বড় বদলের ইঙ্গিত

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪ পিএম
তারেককে ফোন ও অভিনন্দন, দিল্লির নীতির বড় বদলের ইঙ্গিত

বাংলাদেশের সাম্প্রতিক সংসদ নির্বাচনে বিএনপির নির্ণায়ক বিজয়ের প্রেক্ষিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি তিনি সরাসরি ফোন করেও এই শুভেচ্ছা বিনিময় করেন। একসময় তারেক রহমানের প্রতি দিল্লির বৈরী মনোভাব থাকলেও, এই পদক্ষেপকে কূটনৈতিক পাল্টা অবস্থান বা ‘ইউটার্ন’ হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে বাংলাদেশের চারটি নির্বাচনে ফলাফল আসার পরপরই ভারতীয় প্রধানমন্ত্রী হোক বা মনমোহন সিং, সবাই প্রথমে অভিনন্দন জানিয়েছেন। এবারও সেই ধারা বজায় রেখে মোদি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং বার্তাটি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে বাংলায়ও অনুবাদ করেন। উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর তারেক রহমানের পাঠানো প্রীতি উপহার ও আন্তরিকতা ভারত উপেক্ষা করেছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এখন তারা বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনে মরিয়া।

ভারতীয় পর্যবেক্ষকমহল মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ঢাকায় একটি শক্তিশালী বিএনপি সরকারই তাদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত অপশন। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হওয়া হামলার ঘটনাগুলোও বিবেচনায় রাখছে দিল্লি। বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সম্পর্ক স্বাভাবিক হবে না। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ও নতুন নির্বাচিত সরকারের অধ্যায় শুরুতে মোদির এই ইতিবাচক বার্তা দুই প্রতিবেশীর সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...