বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে বন্দুকধারীর হামলা, নিহত ২ ও আহত ১

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ এএম
যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে বন্দুকধারীর হামলা, নিহত ২ ও আহত ১

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি আবাসিক হলে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময়ে এই ঘটনা ঘটলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে পুরো এলাকায় লকডাউন জারি করা হয়।

অরেঞ্জবার্গে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যেখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাউথ ক্যারোলাইনা রাজ্যের আইন-শৃঙ্খলা বাহিনীকে তদন্তের দায়িত্ব দিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আনতে সব ক্লাস বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু প্রকাশ করতে চাইছে না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...