সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড, চলছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ
সৌদি আরবের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ সংখ্যক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৫ সালে মোট ৩৫৬ জনের এই ফাঁসি কার্যকর করা হয়, যা দেশটির ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির ফলে এমন রেকর্ড সংখ্যা দাঁড়িয়েছে। এর আগে ২০২৪ সালে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, ফলে টানা দুই বছরই নতুন রেকর্ড তৈরি করল সৌদি আরব।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৪৩ জনই মাদক সংক্রান্ত মামলার আসামি ছিলেন। প্রায় তিন বছর এই শাস্তি স্থগিত থাকার পর ২০২২ সালের শেষ দিকে আবারও মাদক মামলায় ফাঁসি কার্যকর শুরু করে দেশটি। জাতিসংঘের তথ্যমতে, ফেনেথাইলিন বা ‘ক্যাপটাগন’ নামক অবৈধ উত্তেজক মাদক বন্ধে সীমান্ত ও মহাসড়কে কঠোর নজরদারি বাড়িয়েছে সৌদি প্রশাসন।

এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং পাচারকারীদের গ্রেফতার করা হলেও মাদক মামলায় সাজাপ্রাপ্তদের অধিকাংশই বিদেশি নাগরিক। মৃত্যুদণ্ড বাস্তবায়নের এই বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সমালোচনা করে আসছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড, চলছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ
সৌদি আরবের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ সংখ্যক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৫ সালে মোট ৩৫৬ জনের এই ফাঁসি কার্যকর করা হয়, যা দেশটির ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির ফলে এমন রেকর্ড সংখ্যা দাঁড়িয়েছে। এর আগে ২০২৪ সালে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, ফলে টানা দুই বছরই নতুন রেকর্ড তৈরি করল সৌদি আরব।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৪৩ জনই মাদক সংক্রান্ত মামলার আসামি ছিলেন। প্রায় তিন বছর এই শাস্তি স্থগিত থাকার পর ২০২২ সালের শেষ দিকে আবারও মাদক মামলায় ফাঁসি কার্যকর শুরু করে দেশটি। জাতিসংঘের তথ্যমতে, ফেনেথাইলিন বা ‘ক্যাপটাগন’ নামক অবৈধ উত্তেজক মাদক বন্ধে সীমান্ত ও মহাসড়কে কঠোর নজরদারি বাড়িয়েছে সৌদি প্রশাসন।

এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং পাচারকারীদের গ্রেফতার করা হলেও মাদক মামলায় সাজাপ্রাপ্তদের অধিকাংশই বিদেশি নাগরিক। মৃত্যুদণ্ড বাস্তবায়নের এই বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সমালোচনা করে আসছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…