বিজ্ঞাপন

ট্রাম্পের নির্দেশে ক্যারিবিয়ানে মার্কিন হামলা, প্রাণ হারালেন ৩ জন

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩ এএম
ট্রাম্পের নির্দেশে ক্যারিবিয়ানে মার্কিন হামলা, প্রাণ হারালেন ৩ জন

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংঘটিত এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় সন্দেহভাজন ‘মাদক সন্ত্রাসীদের’ লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়।

হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে দেখা যায় মিসাইল হামলায় নৌযানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাচ্ছে। দেশটির সাউদার্ন কমান্ড দাবি করেছে, নিহতরা মাদক পাচারের সাথে জড়িত ছিলেন। তবে এই অভিযোগের সপক্ষে তারা কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

বিজ্ঞাপন

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ১৩৩ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক মাসে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান অঞ্চলে প্রায় ৪০টি নৌযানের বিরুদ্ধে ৩৮টি হামলা চালিয়েছে ওয়াশিংটন। মানবাধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞরা অবশ্য বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, এই ‘কাইনেটিক স্ট্রাইক’ বা সামরিক আঘাতের কারণে মাদক ব্যবসায়ীরা তাদের কর্মকাণ্ড বন্ধ করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে মাদক কারবারিদের বিরুদ্ধে ‘সশস্ত্র যুদ্ধ’ বলে অভিহিত করে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যদিও সমালোচকরা এতে সাধারণ মানুষ হতাহতের আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...