বিজ্ঞাপন

ইরানে সরকার পরিবর্তনই সেরা, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯ এএম
ইরানে সরকার পরিবর্তনই সেরা, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ইরানের বর্তমান সরকার ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো ফলাফল হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এই মন্তব্য করার পাশাপাশি তেহরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনের এই অবস্থানকে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ও কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে সরকার পরিবর্তন মনে হচ্ছে সবচেয়ে ভালো জিনিস যা ঘটতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত কে হবেন তা নির্দিষ্ট করেননি তবে তিনি জানান, ক্ষমতা হস্তান্তরের জন্য সেখানে ‘বিকল্প মানুষ’ রয়েছেন। এর আগে ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভিও দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে বলে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে। ভেনেজুয়েলায় অভিযান শেষে বর্তমানে ক্যারিবিয়ান সাগরে অবস্থানরত এই জাহাজটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি না হলে এই সামরিক বাহিনীর প্রয়োজন পড়বে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকনসহ মোট ১২টি মার্কিন জাহাজ ওই অঞ্চলে অবস্থান করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...