পাকিস্তানে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, জানাল মহাকাশ গবেষণা সংস্থা
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেলে রমজানের চাঁদ জন্ম নেবে এবং পরের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তা খালি চোখে দেখা সম্ভব হবে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ২৫ ঘণ্টা ৪৮ মিনিট। উপকূলীয় এলাকাগুলোতে সূর্যাস্ত ও চন্দ্রাস্তের মধ্যবর্তী সময়ের ব্যবধান প্রায় ৫৯ মিনিট থাকবে, যা চাঁদ দেখার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে। এছাড়া ওই দিন করাচি, ইসলামাবাদ, পেশোয়ার এবং সৌদি আরবের মক্কায়ও চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে রোজা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি। আগামী ১৮ ফেব্রুয়ারি পেশোয়ারে এই কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, যাতে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল খাবির আজাদ। একই সময়ে ইসলামাবাদ, লাহোর ও কোয়েটাসহ বিভিন্ন জোনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং দেশজুড়ে চাঁদ দেখার খবর পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা জানানো হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পাকিস্তানে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, জানাল মহাকাশ গবেষণা সংস্থা
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেলে রমজানের চাঁদ জন্ম নেবে এবং পরের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তা খালি চোখে দেখা সম্ভব হবে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ২৫ ঘণ্টা ৪৮ মিনিট। উপকূলীয় এলাকাগুলোতে সূর্যাস্ত ও চন্দ্রাস্তের মধ্যবর্তী সময়ের ব্যবধান প্রায় ৫৯ মিনিট থাকবে, যা চাঁদ দেখার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে। এছাড়া ওই দিন করাচি, ইসলামাবাদ, পেশোয়ার এবং সৌদি আরবের মক্কায়ও চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে রোজা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি। আগামী ১৮ ফেব্রুয়ারি পেশোয়ারে এই কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, যাতে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল খাবির আজাদ। একই সময়ে ইসলামাবাদ, লাহোর ও কোয়েটাসহ বিভিন্ন জোনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং দেশজুড়ে চাঁদ দেখার খবর পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা জানানো হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…