ইউরোপের নেতৃত্বে ন্যাটো ৩.০: সামরিক খরচ বাড়াতে ঐকমত্য ব্রাসেলসে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে ইউরোপীয় দেশগুলো। বহিরাগত আগ্রাসন মোকাবিলায় নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করতে ‘ন্যাটো ৩.০’ এর রূপরেখা দিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এই পরিকল্পনার ওপর সম্মতি জানিয়েছেন ইউরোপীয় নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির মাধ্যমে ধাপে ধাপে জোটটির নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ।
এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক উপ-সচিব এলড্রিজ কলবি উপস্থিত ছিলেন এবং এই আহ্বানে সমর্থন জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র কেন এমন সমর্থন দিচ্ছে, তার নেপথ্যের কারণ এখনও পরিষ্কার নয়। এলড্রিজ কলবি বলেন, ইউরোপীয় মিত্রদের নিজেদের এলাকার প্রথাগত প্রতিরক্ষার দায়িত্ব নিতে হলে ন্যাটোর এই নতুন সংস্করণ জরুরি। ন্যাটো মহাসচিব মার্ক রুটেও মনে করেন, এর মধ্য দিয়ে জোটটির মনোভঙ্গিতে এক বাস্তবসম্মত পরিবর্তন এসেছে এবং ইউরোপীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী হচ্ছে।

বৈঠক শেষে জানানো হয়, ন্যাটোকে টিকিয়ে রাখতে হলে তাকে আরও ইউরোপীয় হতে হবে। জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ রাখায় ডেনমার্ক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের ভূয়সী প্রশংসা করেছেন সংস্থাটির মহাসচিব। ইতোমধ্যেই বাজেট বাড়াতে শুরু করেছে বলে জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইউরোপের নেতৃত্বে ন্যাটো ৩.০: সামরিক খরচ বাড়াতে ঐকমত্য ব্রাসেলসে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটোকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে ইউরোপীয় দেশগুলো। বহিরাগত আগ্রাসন মোকাবিলায় নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করতে ‘ন্যাটো ৩.০’ এর রূপরেখা দিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এই পরিকল্পনার ওপর সম্মতি জানিয়েছেন ইউরোপীয় নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির মাধ্যমে ধাপে ধাপে জোটটির নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ।
এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক উপ-সচিব এলড্রিজ কলবি উপস্থিত ছিলেন এবং এই আহ্বানে সমর্থন জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র কেন এমন সমর্থন দিচ্ছে, তার নেপথ্যের কারণ এখনও পরিষ্কার নয়। এলড্রিজ কলবি বলেন, ইউরোপীয় মিত্রদের নিজেদের এলাকার প্রথাগত প্রতিরক্ষার দায়িত্ব নিতে হলে ন্যাটোর এই নতুন সংস্করণ জরুরি। ন্যাটো মহাসচিব মার্ক রুটেও মনে করেন, এর মধ্য দিয়ে জোটটির মনোভঙ্গিতে এক বাস্তবসম্মত পরিবর্তন এসেছে এবং ইউরোপীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী হচ্ছে।

বৈঠক শেষে জানানো হয়, ন্যাটোকে টিকিয়ে রাখতে হলে তাকে আরও ইউরোপীয় হতে হবে। জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ রাখায় ডেনমার্ক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের ভূয়সী প্রশংসা করেছেন সংস্থাটির মহাসচিব। ইতোমধ্যেই বাজেট বাড়াতে শুরু করেছে বলে জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…