বিজ্ঞাপন

অর্থপাচার মামলায় আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যানের জেল হেফাজত বাড়লো

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৯ পিএম
অর্থপাচার মামলায় আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যানের জেল হেফাজত বাড়লো

ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকির বিচারিক হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে ভারতের আদালত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিল্লির সাকেত আদালত এই আদেশ দেয়। এর আগে গত বছরের নভেম্বরে অর্থপাচারের অভিযোগে তাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

চলতি বছরের ১৬ জানুয়ারি ইডি জাওয়াদ আহমেদ সিদ্দিকি এবং আল ফালাহ ট্রাস্টের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর আওতায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রায় ১৩৯ দশমিক ৯৭ কোটি টাকার সম্পদ সাময়িকভাবে জব্দ করেছে সংস্থাটি। বিশ্ববিদ্যালয়টি এবং এর সাথে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট।

বিজ্ঞাপন

এর আগে এই ট্রাস্টের অধীন মেডিকেল ইনস্টিটিউটের কয়েকজন ডাক্তারের দিল্লির রেড ফোর্টে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ওঠে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সন্দেহ, ওই ডাক্তাররা সন্ত্রাসী মডিউলের সক্রিয় সদস্য। এই ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়টি নিরাপত্তা বাহিনীর নজরদারিতে আসে। পরবর্তী শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...