জাপানি জলসীমায় চীনা জাহাজ আটক, ক্যাপ্টেন গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩০ পিএম
জাপানি জলসীমায় চীনা জাহাজ আটক, ক্যাপ্টেন গ্রেফতার

নাগাসাকি উপকূলের কাছে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা মৎস্য জাহাজ আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। পরিদর্শনের নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টার অভিযোগে ওই জাহাজের ৪৭ বছর বয়সী চীনা অধিনায়ককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই টানাপোড়েন পূর্ণ জাপান-চীন সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার ‘টাইগার নেট’ নামের ওই উচ্চক্ষমতাসম্পন্ন মাছ ধরার জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হলেও চালক তা মানেননি এবং দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়। ওই জাহাজে মোট ১১ জন আরোহী ছিলেন। ২০২২ সালের পর এটিই প্রথমবার জাপান কোনো চীনা মৎস্য জাহাজ আটক করল।

শুক্রবার জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা সাংবাদিকদের জানান, বিদেশি জাহাজের অবৈধ মাছ ধরার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ইতিমধ্যে তাইওয়ান ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চরম অবনতিতে থাকায় এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদানও কমে এসেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...