মোদির রাজনীতি নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, কী বলছে ভারত?

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৫ পিএম
মোদির রাজনীতি নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, কী বলছে ভারত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ওই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্঎ৎ নিয়ে মন্তব্য করতে দেখা গেছে তাঁকে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন তিনি।

গত বছরের অক্টোবরে এফবিআই পরিচালকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মোদির প্রশংসা করে বলেছিলেন তিনি অসাধারণ ব্যক্তি এবং তাঁকে পছন্দ করেন। পাশাপাশি তিনি বলেন, তিনি চান না মোদির রাজনৈতিক ক্যারিয়ার শেষ হোক। যদিও ওই ভিডিওটি এখনও দেখেননি বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভিডিওটি সত্য হোক বা মিথ্যা, যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত।

এছাড়া ওই সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন মুখপাত্র। তিনি জানান, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিরাজমান রয়েছে, যা আগামী দিনে আরও মজবুত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...