তারেক রহমানকে ফোন করে অভিনন্দন নরেন্দ্র মোদির, বললেন ভারত পাশে আছে

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৯ পিএম
তারেক রহমানকে ফোন করে অভিনন্দন নরেন্দ্র মোদির, বললেন ভারত পাশে আছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই ফোনালাপ হয়। নির্বাচনে সাফল্যের জন্য তারেক রহমানের সাথে কথা বলে নিজের খুশির কথা জানিয়েছেন দিল্লির প্রধানমন্ত্রী।

নিজের ভেরিফাইড এক্স ও ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে তারেক রহমানের উদ্যোগের প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন। সকাল ৯টা ৩৭ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে মোদি বলেন, বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে তিনি উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। এই বিজয় বাংলাদেশের মানুষের আস্থারই প্রতিফলন।

মোদি আরও জানান, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দুই দেশের শান্তি এবং অগ্রগতিতে ভারত সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সব সময় পাশে থাকবে। পারস্পরিক উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...