আগামী রমজান ২৯ দিনের হওয়ার সম্ভাবনা, শুরু ১৯ ফেব্রুয়ারি
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি বছর পবিত্র রমজান মাস ২৯ দিনে সমাপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইসলামি বিশ্বের বেশিরভাগ দেশে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনা শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে কোনো কোনো অঞ্চলে ১৮ ফেব্রুয়ারিও এই মাস শুরু হতে পারে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি নতুন চাঁদের জন্ম হলেও খালি চোখে তা দেখা সম্ভব হবে না। ফলে ১৮ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে। এ হিসাব মতে ১৯ মার্চ রমজান শেষ হতে পারে এবং ২০ মার্চ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করতে পারেন।

রোজার সময়কাল নিয়ে তিনি বলেন, মাসের শুরুতে সেহরি থেকে ইফতার পর্যন্ত সময়টা প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট থাকলেও শেষের দিকে তা ১৩ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত দাঁড়াবে। আমিরাতের পূর্বাঞ্চলীয় খোরফাক্কানে সবচেয়ে আগে এবং আল সিলায় সবচেয়ে পরে ইফতার হবে, যার ব্যবধান প্রায় ২০ মিনিট।
আবহাওয়া অনুকূলে থাকলেও মৌসুমি প্রকৃতির কারণে রমজানের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর মাস শেষে তা বেড়ে ৩২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে, যা রোজাদারদের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আগামী রমজান ২৯ দিনের হওয়ার সম্ভাবনা, শুরু ১৯ ফেব্রুয়ারি
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি বছর পবিত্র রমজান মাস ২৯ দিনে সমাপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইসলামি বিশ্বের বেশিরভাগ দেশে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনা শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে কোনো কোনো অঞ্চলে ১৮ ফেব্রুয়ারিও এই মাস শুরু হতে পারে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি নতুন চাঁদের জন্ম হলেও খালি চোখে তা দেখা সম্ভব হবে না। ফলে ১৮ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে। এ হিসাব মতে ১৯ মার্চ রমজান শেষ হতে পারে এবং ২০ মার্চ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করতে পারেন।

রোজার সময়কাল নিয়ে তিনি বলেন, মাসের শুরুতে সেহরি থেকে ইফতার পর্যন্ত সময়টা প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট থাকলেও শেষের দিকে তা ১৩ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত দাঁড়াবে। আমিরাতের পূর্বাঞ্চলীয় খোরফাক্কানে সবচেয়ে আগে এবং আল সিলায় সবচেয়ে পরে ইফতার হবে, যার ব্যবধান প্রায় ২০ মিনিট।
আবহাওয়া অনুকূলে থাকলেও মৌসুমি প্রকৃতির কারণে রমজানের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর মাস শেষে তা বেড়ে ৩২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে, যা রোজাদারদের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…