বিপুল জয়ে তারেককে অভিনন্দন মোদির, সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৩ পিএম
বিপুল জয়ে তারেককে অভিনন্দন মোদির, সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ব্যাপক বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই কথোপকথন হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নরেন্দ্র মোদি তার এক্স ও ফেসবুক হ্যান্ডেলে জানান, বাংলাদেশের নির্বাচনে বিএনপির অসাধারণ সাফল্যে তিনি তারেক রহমানকে ফোন করেছেন এবং তার সঙ্গে কথা বলে আনন্দিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা ৩৭ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন তিনি।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত সমর্থন অব্যাহত রাখবে। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে নতুন সরকারের সঙ্গে কাজ করতে তিনি উন্মুখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...