মার্কিন অর্থনীতির টানে আবারও বাড়ল স্বর্ণের দাম, বাড়ছে অস্থিরতা
প্রায় এক সপ্তাহ ধরে দরপতনের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধি বিশ্ব বাজারে নতুন করে অস্থিরতার সৃষ্টি করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা স্বর্ণে বেশি আগ্রহ দেখাচ্ছেন। ফলে স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯৮২.৫৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স চুক্তিতেও ১.১ শতাংশ দাম বেড়ে প্রতি আউন্স ৫,০০১.৮০ ডলারে লেনদেন হয়েছে। মার্কিন শক্তিশালী চাকরির বাজারের প্রতিবেদনের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের ওপর মানুষের নির্ভরতা বেড়েছে।

এই মুহূর্তে সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই উত্থানের প্রভাব শিগগিরই দেশীয় বাজারেও পড়তে পারে, যা স্থানীয় ক্রেতাদের জন্যও দুঃসংবাদ হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন অর্থনীতির টানে আবারও বাড়ল স্বর্ণের দাম, বাড়ছে অস্থিরতা
প্রায় এক সপ্তাহ ধরে দরপতনের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধি বিশ্ব বাজারে নতুন করে অস্থিরতার সৃষ্টি করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা স্বর্ণে বেশি আগ্রহ দেখাচ্ছেন। ফলে স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯৮২.৫৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স চুক্তিতেও ১.১ শতাংশ দাম বেড়ে প্রতি আউন্স ৫,০০১.৮০ ডলারে লেনদেন হয়েছে। মার্কিন শক্তিশালী চাকরির বাজারের প্রতিবেদনের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের ওপর মানুষের নির্ভরতা বেড়েছে।

এই মুহূর্তে সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই উত্থানের প্রভাব শিগগিরই দেশীয় বাজারেও পড়তে পারে, যা স্থানীয় ক্রেতাদের জন্যও দুঃসংবাদ হতে পারে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…