বিজ্ঞাপন

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দর, আউন্স প্রতি ছুঁল ৫ হাজার ডলার

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০১ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দর, আউন্স প্রতি ছুঁল ৫ হাজার ডলার

গত এক সপ্তাহ ধরে দর পতনের পর আবারও যেন ঘুরে দাঁড়ালো স্বর্ণের বাজার। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে প্রায় ৫ হাজার ডলার ছুঁয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

বাজার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্পট গোল্ড বা তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮২ দশমিক ৫৯ ডলারে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স বা ভবিষ্যৎ চুক্তির দরও ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫ হাজার ১ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। চলতি সপ্তাহে সামগ্রিকভাবে স্বর্ণের দর শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, যারা বর্তমানে দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় রয়েছেন। এই বৈশ্বিক ঊর্ধ্বগতির প্রভাব খুব শীঘ্রই স্থানীয় বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...