বিএনপির বিপুল জয়ে তারেককে মোদির ফোন, অভিনন্দন ও সমর্থন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সরাসরি কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফাইড এক্স এবং ফেসবুক পেজে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে মোদি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তিনি পূর্ণ সমর্থন দিচ্ছেন।

দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করে ভারতীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সর্বদা থাকবে ভারত। পাশাপাশি বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং উন্নয়ন লক্ষ্য অর্জনে তারেক রহমানের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিএনপির বিপুল জয়ে তারেককে মোদির ফোন, অভিনন্দন ও সমর্থন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সরাসরি কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফাইড এক্স এবং ফেসবুক পেজে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে মোদি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তিনি পূর্ণ সমর্থন দিচ্ছেন।

দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করে ভারতীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সর্বদা থাকবে ভারত। পাশাপাশি বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং উন্নয়ন লক্ষ্য অর্জনে তারেক রহমানের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…