বিজ্ঞাপন

ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন মোদির, জানালেন অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৭ পিএম
ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন মোদির, জানালেন অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই ফোনালাপে তিনি দলটির এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

নরেন্দ্র মোদি তার সরকারি এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, তারেক রহমানের সাথে কথা বলে তিনি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। একইসাথে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি তিনি তার সমর্থন এবং শুভকামনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার সকাল ৯টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও এক পোস্ট দিয়ে তিনি এই শুভেচ্ছা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি তিনি তার উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। এই বিজয় বাংলাদেশের জনগণের তার প্রতি আস্থারই প্রতিফলন। ভারত প্রতিবেশী হিসেবে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং পারস্পরিক উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...