বিজ্ঞাপন

রমজানে আল-আকসায় নামাজে বাধা: তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪১ পিএম
রমজানে আল-আকসায় নামাজে বাধা: তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই মধ্যে তরুণদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং দখলকৃত পশ্চিম তীর থেকে আসা উপাসকদের জন্য কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ ইকরিমা সাবরি এই পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং এবার রমজানে মুসল্লিদের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

ইসরায়েলের কট্টর ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে আল-আকসা ইস্যুতে আরও কঠোর নীতি বাস্তবায়ন করা হচ্ছে। গত জানুয়ারির শুরুতে পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার হিসেবে মেজর জেনারেল আভসালোম পেলেদকে নিয়োগ দেওয়া হয়েছে, যা পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত বহন করছে। ইসরায়েলি দৈনিক হারেৎজ মন্তব্য করেছে যে, বেন-গাভির এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা সম্ভাব্য উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়া আল-আকসার আশপাশের এলাকায় বাড়িঘর ভাঙার ঘটনা এবং শত শত ফিলিস্তিনি তরুণের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

বিজ্ঞাপন

প্রতি বছর পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম রমজানের নামাজে অংশ নিতে জেরুজালেমে আসেন। তবে গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সামরিক চেকপোস্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে জেরুজালেমে প্রবেশের পথ অনেকটাই সীমিত হয়ে পড়েছে। এমতাবস্থায় রমজানে মুসল্লিদের ওপর চলমান এই কঠোরতা ধর্মপ্রাণ মানুষদের মধ্যে নতুন করে শঙ্কা ও হতাশার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...