বিজ্ঞাপন

রমজানে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার পরিকল্পনা, শঙ্কিত ফিলিস্তিনিরা

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৬ পিএম
রমজানে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার পরিকল্পনা, শঙ্কিত ফিলিস্তিনিরা

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদে আসন্ন রমজান মাসে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ফলে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। এ ব্যাপারে ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ ইকরিম সাবরি জানিয়েছেন, তরুণদের মসজিদে ঢুকতে না দেওয়া এবং অধিকৃত পশ্চিম তীর থেকে আসা মানুষদের ওপর কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।

ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির আল-আকসা মসজিদ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছেন। গত জানুয়ারির শুরুতে মেজর জেনারেল আভসালোম পেলেদকে পূর্ব জেরুজালেমের নতুন পুলিশ কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা এমন কঠোর নীতিরই ইঙ্গিত দেয়। ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজও মনে করছে, বেন-গাভিরের এই পদক্ষেপ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। ইতিমধ্যে শতাধিক ফিলিস্তিনি তরুণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মসজিদ সংলগ্ন এলাকায় বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘটনাও বেড়েছে।

বিজ্ঞাপন

সাধারণত রমজান মাসে পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনি জেরুজালেমে এসে আল-আকসায় নামাজ আদায় করেন। তবে গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের প্রবেশের ওপর কোনো শিথিলতা না দেওয়ায় এবার মসজিদে মুসল্লির সংখ্যা আগের বছরগুলোর তুলনায় অনেক কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...