আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঝড়: আবার বাড়ল দাম, স্থানীয় বাজারে প্রভাবের শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৫ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঝড়: আবার বাড়ল দাম, স্থানীয় বাজারে প্রভাবের শঙ্কা

প্রায় এক সপ্তাহ ধরে দাম কমার পর আবারও যেন ঘুরে দাঁড়াল স্বর্ণ। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের বৃদ্ধি পেয়েছে, যা বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। স্পট গোল্ড বা তাৎক্ষণিক লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.৩ শতাংশ বেড়ে ৪,৯৮২.৫৯ ডলারে দাঁড়িয়েছে। সাপ্তাহিক বিবেচনায় এই সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির বাজার তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদ স্বর্ণের দিকে। মার্কিন মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীরা স্বর্ণে বেশি করে বিনিয়োগ করায় এই দাম বৃদ্ধি ঘটেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণের ফিউচার্স চুক্তিতেও ১.১ শতাংশ দর বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৫,০০১.৮০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের এই ঊর্ধ্বগতির প্রভাব অচিরেই স্থানীয় বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্থানীয় ক্রেতাদের জন্যও নতুন উদ্বেগের কারণ হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...