বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, আউন্স প্রতি ছুঁলে ৫ হাজার ডলার
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ফের উত্থান ঘটেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে দাম কমার প্রবণতা থাকলেও গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হঠাৎ করেই দাম বৃদ্ধি পেয়েছে, যা বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
বাজার সূত্রে জানা গেছে, স্পট বা তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম শুক্রবার সকালে ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯৮২.৫৯ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স বা ভবিষ্যৎ চুক্তিতেও দাম বেড়েছে ১.১ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫,০০১.৮০ ডলার। বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন, যার প্রভাবে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির বাজারের তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে অনিশ্চয়তা এড়াতে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই দর বৃদ্ধির প্রভাব খুব দ্রুত দেশীয় বাজারেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, আউন্স প্রতি ছুঁলে ৫ হাজার ডলার
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ফের উত্থান ঘটেছে। গত প্রায় এক সপ্তাহ ধরে দাম কমার প্রবণতা থাকলেও গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হঠাৎ করেই দাম বৃদ্ধি পেয়েছে, যা বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
বাজার সূত্রে জানা গেছে, স্পট বা তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম শুক্রবার সকালে ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৯৮২.৫৯ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স বা ভবিষ্যৎ চুক্তিতেও দাম বেড়েছে ১.১ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫,০০১.৮০ ডলার। বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন, যার প্রভাবে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির বাজারের তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে অনিশ্চয়তা এড়াতে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই দর বৃদ্ধির প্রভাব খুব দ্রুত দেশীয় বাজারেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…